আড়পাড়া উচ্চ বিদ্যালয়

Centenary Celebration Events

  • Join us in commemorating 100 glorious years of Arpara High School, Arpara, Kamarkhali,Madhukhali, Faridpur. The grand celebration is set to take place over two memorable days:

    📅 Date: আমরা আন্তরিকভাবে দুঃখিত, আলোচনা সাপেক্ষে তারিখ জানানো হবে।
    📍 Venue: Arpara High School Grounds

বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস

“মনোরম প্রাকৃতিক পরিবেশে বিশ্বরোডের কোল ঘেষে ১৯২৬ সালে প্রতিষ্ঠিত আড়পাড়া উচ্চ বিদ্যালয় স্ব মহিমায় মাথা উঁচু করে দ্বাড়িয়ে আছে শতবর্ষের দ্বারপ্রান্তে । প্রতিষ্ঠা লগ্ন থেকেই জ্ঞানের আলো ছড়িয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে প্রায় এক সহস্রাধিক কোমলমতি ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত আড়পাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ । বাঙ্গালী জাতির স্বাধীনতা আদায়ে মহান মুক্তিযুদ্ধে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নিজের বুকের তাজা রক্ত দিয়ে মহান মুক্তি যুদ্ধে অবদান রেখেছে । এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্র বিদ্যালয় হতে শিক্ষা গ্রহন করতে শিক্ষার্থীরা অবদান রেখেছে এবং রেখে চলছে । অনেক গুণীজনের পদচারনায় মুখরিত এ বিদ্যালয় প্রাঙ্গণ । পরিশেষে, এ আহবান রাখছি এসো জ্ঞান অন্বেষণে , বেরিয়ে যাও সেবা দানে ।”

উপজেলা সদর হতে প্রতিষ্ঠানটির দুরত্ব পশ্চিম দিকে ১০কিঃমিঃ  জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ফরিদপুর-১ আসন বেসরকারী ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত  সমতল গ্রামীন অঞ্চলে অবস্থিত  প্রতিষ্ঠানটি।  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা ২৩-০২-২০১৪ অনুমোদন সহ শিক্ষা কার্যক্রম পরিচালিত।  ম্যানেজিং কমিটির সদস্য সংখ্যা ১১জন তার মধ্যে মহিলা সদস্য ২জন। বিদ্যালয়টির মোট জমির পরিমান ৫১৩ শতাংশ ।  আর্সেনিকমুক্ত  বিশুদ্ধ  খাবার পানি ও সাপ্লাই পানির ব্যবস্থা আছে। ছাত্র-ছাত্রী, শিক্ষক ও প্রধান শিক্ষকের জন্য আলাদা আলাদা ব্যবহার যোগ্য ১২টি পুরাতন ও ০২টি নতুন শৌচাগার বিদ্যালয়টিতে মাউশি প্রদত্ত। একটি ল্যাপটপ কম্পিউটার ও একটি মাল্টিমিডিয়া প্রোজেক্টর ও ইন্টারনেট চালু আছে। বিদ্যালয়ের প্রতিটি কক্ষে  বৈদ্যুতিক লাইনসহ পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা আছে। কম্পিউটার পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত কম্পিউটার শিক্ষক ও ২০০০বই সমূহ লাইব্রেরী  পরিচালনার জন্য নিয়োগ প্রাপ্ত সহকারী লাইব্রেরীয়ান আছে। এ ছাড়া অধিকাংশ মুসলিম ছাত্র-ছাত্রী  ও হিন্দু ছাত্র-ছাত্রী  রয়েছে।

প্রধান ‍শিক্ষকের বাণী

মোঃ হারুন ওর রশিদ

শিক্ষক নয় এ বিদ্যালয়ে লেখাপড়া শেষে অনেক কৃতি শিক্ষার্থী সাফল্যের এক সুবিশাল তালিকা তৈরি করেছেন । ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, জজ, বড় বড় সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী এবং বিদেশে দায়িত্বশীল পদের যে লম্বা তালিকা তার মধ্যে দু-একজনের পরিচয় তুলে ধরা যেন লেখকের কর্তব্য বলে মনে হচ্ছে । বীরত্ব গাঁথা বাঙ্গালীর ঐতিহ‌্য । এমনই এক বীর সন্তান জন্ম নিয়েছিলেন অত্র এলাকায় যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসাধারণ বীরত্বের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হন । এই বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ অত্র বিদ্যালয়ে অধ্যয়ন করতেন বিংশ শতাব্দীর ষাটের দশকে ।

বাঙ্গালী মুসলমানদের মধ্যে প্রথম যে মানুষটি ‘লন্ডন স্কুল অব ইকোনমি-এর মেম্বর (১৯৩৪-১৯৩৮), তিনি আর কেও নন, উক্ত বিদ্যালয়ের প্রাক্তন কৃতিছাত্ৰ প্ৰয়াত জনাব কাজী হাসিবুল হোসেন, যিনি পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ।

বর্তমানে বিদ্যালয়টিতে একজন প্রধান শিক্ষক, একজন সহকারী প্রধান শিক্ষক, ১৭ জন অভিজ্ঞ ও উচ্চ শিক্ষিত সহকারী শিক্ষক, ১জন গ্রন্থাগারিক, একজন করণিক ও ৫ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন । বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৮০০জন । বিদ্যালয়টির শিক্ষার মান বরাবরই ভাল । ইতোমধ্যেই এস.এস.সি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ বিদ্যালয়টি ২০১২ ও ২০১৫ সালে দুইবার সেকায়েপ প্রদত্ত এক লক্ষ টাকার কৃতিত্ব পুরস্কার লাভ করেছে । বিদ্যালয়টি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মধুখালী উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ।

আসলে বিদ্যালয়টি আপনাদের চিরচেনা ফরিদপুর জেলার সীমানা ঘেঁষে মধুখালী উপজেলার পশ্চিম প্রান্তে গড়াই-মধুমতি বিধৌত অববাহিকায় আড়পাড়া গ্রামে গড়ে উঠা আড়পাড়া উচ্চ বিদ্যালয় ।

শতবর্ষের দ্বার প্রান্তে আড়পাড়া উচ্চ বিদ্যালয়টি মানুষ গড়ার প্রতিষ্ঠান হলেও আজও শিক্ষার্থীরা জীর্ণশীর্ণ শ্রেণী কক্ষে পাঠ গ্রহণ করছে । তাদের জন্য আমরা তৈরী করতে পারিনি মনোরম অবকঠামো । শত বছর বয়স হলেও গড়ে ওঠেনি একটি মানসম্মত একাডেমিক ভবন; বিদ্যালয়ের শুভাকাংখী ও প্রাক্তন শিক্ষার্থী যারা আজ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন, তাদের কাছে আহবান করছি মানসম্মত পাঠদান পাঠদান কক্ষ নির্মাণ আপনাদের সকলের সহযোগিতার।

প্রায় এক শতাব্দীর প্রাচীন আড়পাড়া উচ্চ বিদ্যালয় আদশনিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।

তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাদ তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট।

এই ওয়েব সাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকর্তা/কমর্চারিগণকে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।

শুভেচ্ছান্তে-

মোহাম্মাদ হারুন -অর রশীদ

(প্রধান শিক্ষক)

মানচিত্রে আড়পাড়া উচ্চ বিদ্যালয়