কাজী মোমিনুল ইসলাম প্রতিষ্ঠাতা, কাজী সুফিয়া-মোতাহার কল্যাণ ট্রাস্ট
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে কাজী সুফিয়া-মোতাহার কল্যাণ ট্রাস্ট-এর বৃত্তি। উক্ত ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক আড়পাড়া গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব প্রয়াত জনাব কাজী মোতাহারুল ইসলাম সাহেবের সুযোগ্য পুত্র অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং সোনালী ও অগ্রণী ব্যাংক লিঃ এর সাবেক জেনারেল ম্যানেজার (জি.এম) জনাব কাজী মোমিনুল ইসলাম। তিনি স্ব-উদ্যোগে নিজস্ব অর্থায়নে তাঁর পিতা জনাব কাজী মোতাহারুল ইসলাম ও মাতা সুফিয়া খাতুন এর নামে কাজী সুফিয়া- মোতাহার কল্যাণ ট্রাস্টের ফান্ড গঠন করেন। বর্তমানে উক্ত ফান্ডের অর্থের পরিমাণ প্রায় ১৪,০০০,০০/- টাকা। উক্ত টাকার লভ্যাংশ দ্বারা প্রতি বছর ষষ্ট হইতে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণির ১-২০ রোল নং পর্যন্ত সর্বমোট ১০০ জন শিক্ষার্থী মেধাক্রম অনুযায়ী প্রত্যেকে ৭০০/- থেকে ২২০০/- টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকে। যতদিন আড়পাড়া উচ্চ বিদ্যালয় স্বনামে পরিচালিত হবে ততদিন কাজী সুফিয়া-মোতাহার কল্যাণ ট্রাস্ট বলবৎ থাকবে।